সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ীতে চোরাই মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র দাসহ চোর পুলিশে সোপর্দ
মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
- আপডেট সময় : ০৭:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৮৫ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে চোরাই মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র দাসহ চোর পুলিশের হাতে সোপর্দ হয়েছে।
গতকাল গভীর রাত ২৫ শে অক্টোবর শনিবার রাত আনুমানিক ১ টার দিকে জনতার হাতে দেশীয় অস্ত্র ধারালো দাঁ ও চোরাই মোটরসাইকেলসহ এক অজ্ঞাত মোটরসাইকেল চোর-ছিনতাইকালে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনগন। ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে পলাশবাড়ী শহরের সাথী সিনেমাহল ও হারুন মার্কেটের সড়কমুখে মোটরসাইকেল ছিনতাইকারী কে আহত থাকা অবস্হায় আটক করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এ সময় উপস্থিত জনসাধারণ আহত অবস্থায় মোটরসাইকেল ছিনতাইকারী কে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ছিনতাইকৃত মোটরসাইকেলসহ চোরকে থানা হেফাজতে নেয়।এ বিষয়ে তখন পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি তবে মামলার প্রক্রিয়াধীন ছিল।


















