ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পলাশপুর জোনের উদ্যেগে দুর্গম বড়নাল বিওপিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও কম্বল বিতরণ অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৭:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৭ বার পঠিত

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরি ধারাবাহিকতায় সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির মানব কল্যাণ কাজের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্ত রক্ষায় নিয়োজিত খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোনের উদ্যেগে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দুস্থ শতাধিক পাহাড়ি-বাঙ্গালীর মাঝে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরণ সহ দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দিনব্যাপী পলাশপুর জোন আওতাধীন দুর্গম বড়নাল বিওপিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও কম্বল বিতরণ করেন, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি।

এসময় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন, পলাশপুর জোনের মেডিক্যাল অফিসার মেজর মো: তৌহিদ মোস্তফা, এএমসি।

এসময় পলাশপুর জোনের মেডিক্যাল অফিসার মেজর মো: তৌহিদ মোস্তফা, এএমসি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্ত সহ বিভিন্ন দুর্গম এলাকায় দায়িত্বে থাকার সময় দেখেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার কারনে অনেক হত-দরিদ্র মানুষ সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই মানবিক কারণে আমরা তাদের দৌড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় পলাশপুর জোনের বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ৪০ বিজিবি। এরি ধারাবাহিকতায় পলাশপুর জোন আওতাধীন বড়নাল বিওপি এলাকায় শতাধিক পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে কম্বল বিতরন করেন,পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে জোন অধিনায়ক বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। সীমান্ত অপরাধ সহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

পলাশপুর জোনের মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানান স্থানীয়রা। ৪০ বিজিবি কর্তৃক এ ধরনের মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে স্থানীয় জনসাধারণের মাঝে, বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাঁদর পেয়ে আবেগাআপ্লূত হয়ে ৪০ বিজিবির প্রতি দোয়া শ্রদ্ধা জ্ঞাপন করেন সুবিধাভোগীরা।

পলাশপুর জোনের উদ্যেগে দুর্গম বড়নাল বিওপিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও কম্বল বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪