ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরকীয়ায় ফেঁসে গিয়ে গৃহবধূর আত্মহত্যা

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ২২৩ বার পঠিত

ফরিদপুরের সালথায় মারিয়া (মাবিয়া) আক্তার (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার ওই গ্রামের হাবিজুল শেখের স্ত্রী।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল রাতে কোন এক সময়ে বাবার টিনের বসত গৃহের রুমের মধ্যে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করলেও তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই বলে স্থানীয়দের দাবী।

স্থানীয়রা জানান, একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়িয়েছিলেন মাবিয়া। এর সূত্র ধরে পরকীয়া প্রেমিক তার গোপন ভিডিও তার স্বামীকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন।এ নিয়ে একাধিকবার ঝামেলা হয়েছিল তাদের মধ্যে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।

পরকীয়ায় ফেঁসে গিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩