ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদ্মা সাড়ে ৯ কেজির এক রুই ২১ হাজার টাকায় বিক্রি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২২৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীর একটি রুই মাছ বিক্রি হয়েছে প্রায় ২১ হাজার টাকায়। মাছটির ওজন সাড়ে ৯ কেজি।

শনিবার (২০ মে) ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া মৎস্য আড়তদার নাটো মোল্লা জানান, দৌলতদিয়া ইউনিয়নের জেলে কৃষ্ণ হালদার মাছটি সকালে বিক্রির জন্য আমার মৎস্য আড়তে নিয়ে আসলে ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা উন্মুক্ত নিলামে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ফেরি ঘাটের সুমাইয়া মৎস্য আড়তের মৎস ব‍্যফসায়ী মো. সোহেল মোল্লা বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৯৫০ টাকায় ক্রয় করি। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ২২০০ টাকা কেজি দরে ২০ হাজার ৯০০ টাকায় বিক্রি করে দেই। মাছটি বিক্রি করে আমার প্রায় ১ হাজার টাকার মতো লাভ হয়েছে।

পদ্মা সাড়ে ৯ কেজির এক রুই ২১ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় : ০৬:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩