ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদ্মার ৪৪ কেজির এক বাগাইড় ৫৭ হাজার টাকায় বিক্রি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৭১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে শ‍্যামল দত্ত নামে এক জেলের জালে ৪৪ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৫৫ হাজার টাকা।

বুধবার (৪ অক্টোবর) ভোরে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাটে দুলাল মন্ডলের আড়ৎ এ মাছটি নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে স্থানীয় যৌথ মৎস ব‍্যবসায়ী নুরু ও আজগর কিনে নেন।

এসময় জেলে শ‍্যামল দত্ত জানান, অন্যান্য দিনের মতো তিনি তার লোকজন নিয়ে ৭ নং ফেরিঘাটের অদূরে পদ্মায় মাছ ধরতে যান। পদ্মা-যমুনার মোহনায় নামক স্থানে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন‍্য ফেরিঘাটে দুলাল মন্ডলের মৎস আড়তে নিয়ে আসি। মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।

মৎস্য ব্যাবসায়ী আজগর বলেন, পদ্মা নদীর ৪৪ কেজি ওজনের মাছটি ১ হাজার ২৫০ টাকা দরে ৫৫ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। পরে ঢাকার এক ব‍্যবসায়ীর নিকট ১৩’শ টাকা দরে ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

এসম্পর্কে রাজবাড়ী জেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোস্তফা আল রাজীব মুঠোফোনে জানান, বাঘাইর মাছ ধরা বা সংরক্ষণ করা মৎস আইনের মধ্যে পড়ে। বিলুপ্তপ্রায় এ মাছ সংরক্ষণ ও পরিবহন করলে ১ বছরের কারাদণ্ডসহ অনাদায়ে ৫০ হাজার টাকা হতে হতে পারে।

পদ্মার ৪৪ কেজির এক বাগাইড় ৫৭ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩