ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পদ্মার ২৭ কেজির এক কাতল ৫০ হাজারে বিক্রি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২১২ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

শনিবার (২৭ মে) সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে আমি স্থানীয় জেলেদের সাথে যোগাযোগ করে সরাসরি খলিল হালদারের কাছ থেকে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় ক্রয় করি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৮০০শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমার ৪ হাজার ১২৫ টাকা লাভ হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি বর্তমানে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাগাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পরছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে। মৎস ব‍্যবসায়ীরাও মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।

পদ্মার ২৭ কেজির এক কাতল ৫০ হাজারে বিক্রি

আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩