ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পদ্মার এক বাগাড় মাছের দাম ১৮ হাজার টাকা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৫০ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

বুধবার (১৭ মে) সকালে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর অদূরে জেলে আব্দুল হাকিম শেখের জালে মাছটি ধরা পড়ে।

জেলে হাকিম শেখ জানান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে হালিম মিস্ত্রির ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোন মাছ ধরা না পরায় নদীতে জাল ফেলে অপেক্ষা থাকি। সকালের দিকে জাল টেনে তুলতেই জালে বড় ধরণের টান অনুভব করেন। পরে দেখতে পাই বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া দুলাল মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল মাছটি উন্মুক্ত নিলামে ১২০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকা দিয়ে কিনে নেন।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল বলেন, সকালে দুলাল মন্ডলের আড়ৎ থেকে ১৫ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মুক্ত নিলামে ১২শ টাকা প্রতি কেজি দরে মোট ১৮ হাজার টাকায় কিনে নেই। পরে মাছটি আমার ঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সাথে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০/১০০ টাকা লাভ পেলেই বিক্রি করে দিব।

পদ্মার এক বাগাড় মাছের দাম ১৮ হাজার টাকা

আপডেট সময় : ০২:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩