ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদ্মায় জেলের জালে ২০ কেজি ওজনের কাতল

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৩২৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জেলে গোবিন্দ হালদারের জালে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। যা প্রায় সাড়ে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) ভোর রাতের দিকে পদ্মা ও যমুনার মোহনায় ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। এরপর সকাল সাড়ে ১০টায় দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাটের দুলালের আড়তে নিয়ে আসলে
উন্মুক্ত নিলামে এক হাজার ৩৫০ টাকা দরে মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় ক্রয় করেন চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো: চান্দু মোল্লা।

মো: চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ২০ কেজি ওজনের মাছটি ১ হাজার ৩৫০টাকা দরে ক্রয় করে পরে মাছটি ঢাকার এক ব্যাবসায়ীর নিকট বিক্রি করেছি। সে আমার অতি পরিচিত হওয়ায় তেমন দরদাম করিনি সামান্য লাভে দিয়েছি।

পদ্মায় জেলের জালে ২০ কেজি ওজনের কাতল

আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩