ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পতিতালয় থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

আল আমিন- জামালপুর:
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ২৫৬ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জামালপুর পৌর শাখার আহবায়ক সাইফুল ইসলাম কে শহরের বাইপাস এলাকার নিজ বাড়ি থেকে এবং জেলার মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ পারভেজ মুকুলকে শহরের রাণীগঞ্জ পতিতা পল্লী থেকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবু ফয়সাল মো. আতিক শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে নিজের কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জুলাই আগষ্টের ঘটনায় দায়ের করা দুই মামলায় এজাহার ভুক্ত আসামি।

জুলাই আগষ্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ পারভেজ মুকুলের বিরুদ্ধে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এর আগে শহরের দেওয়ানপাড়ায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেপ্তার করে গতকালই আদালতে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক।

সাইফুল ও মুকুল কে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জয় বাংলা স্লোগান দিয়ে বলেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক।

ট্যাগস :

পতিতালয় থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫