ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৫০ বার পঠিত

Oplus_131072

পঞ্চগড়ে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান আকিদা রক্ষা কমিটি। একই সঙ্গে সংগঠনটি পঞ্চগড়ে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধেরও দাবি জানিয়েছেন।

সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ঈমান আকিদা রক্ষা কমিটির নেতারা অভিযোগ করেন, ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভির বিভিন্ন বক্তব্য কোরআন সুন্নাহবিরোধী ও ঈমান আকিদার পরিপন্থী। তারা সা’দ কান্ধলভির কয়েকটি বক্তব্য তুলে ধরে এসব বক্তব্যকে ভ্রান্ত বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, তাবলীগের মেহনতের বিরোধিতা নয়, বরং তাবলীগের নামে ভুল আকিদা প্রচারের বিরোধিতা করতেই তারা মাঠে নেমেছেন।
সংগঠনটির নেতারা দাবি করেন, সা’দ কান্ধলভির বিভিন্ন বক্তব্য নিয়ে ভারতের দারুল উলুম দেওবন্দ একাধিকবার আপত্তি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাদ পন্থীরা অনেক ওলামা কেরাম, মুসলিমদের নিহত আহতসহ ক্ষয়ক্ষতি করেছে।

তারা আরও জানান, ইজতেমা বন্ধের প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা। এমনকি আইনশৃঙ্খলা কোন অবনতি হলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহমুদুল আলম, ঈমান আক্বিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ, খেলাফতে মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন সহ তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬