ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে বোদায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার,চোর গ্রেপ্তার

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩৪০ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ১৮ দিন পর লালমনিরহাট হাতীবান্ধা থেকে উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। এ ঘটনায় চোর রিয়াদ হাসান মাসুদ (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত রিয়াদ হাসান মাসুদ ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আশরাফুল ইসলাম ওরফে মোজাহারুল ইসলামের পুত্র। সে আন্ত: জেলা চোর দলের মুল হোতা।

বোদা থানার সূত্রে জানা যায়,বোদা নাজিরপাড়া এলাকার ভাড়া বাসা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল ১৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বোদা থানার ওসি আজিম উদ্দীনের নিদের্শনায় বোদা থানার এসআই (নি:) এর নেতৃত্বে বোদা থানার একটি চৌকস দল হাতীবান্ধা থানার একটি পুলিশ দলের সহযোগীতায় লালমনিরহাট হাতীবান্ধা থানার দইখাতা এলাকা থেকে উদ্ধার করা হয়।

বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, গত ১৮ অক্টোবর আহসান হাবীবের ব্যবহৃত এ্যাপাচি ফোরভি ব্র্যান্ডের নীল রংয়ের মোটরসাইকেটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনায় আহসান হাবীব বোদা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর সিসি টিভি ফুটেজ বিশ্লেষন করে ও তথ্য উপত্তের ভিত্তিতে চোরকে শনাক্ত করে দিনাজপুর বালুবাড়ীর এলাকার ভাড়া বাড়ী থেকে তাকে চোর রিয়াদ হাসান মাসুদ কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দইখাতা এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ট্যাগস :

পঞ্চগড়ে বোদায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার,চোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫