ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২০১ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বুধবার বিকেলে (১৪ জানুয়ারি) সেনাবাহিনীর একটি টহল দল পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক ও জনসমাগমস্থলে টহল কার্যক্রম পরিচালনা করে। টহল ও পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল রক্ষা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ ধরনের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :

পঞ্চগড়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬