ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পঞ্চগড়ে দুটি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩১৪ বার পঠিত

পঞ্চগড়ের দুটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবাার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদার রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আফিস আলী এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর কর্মকর্তা ইউসুফ আলীর যৌথ উদ্যোগে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

ইট ভাটাগুলো হলো— বোদা উপজেলার সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকার বিবি ব্রিকস এবং দেবীগঞ্জ উপজেলার বানুরহাট এলাকার জেএবি ব্রিকস। এ সময় তৈরীকৃত কাটা ইট বিনষ্ট, ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

এসময় কর্মকর্তারা জানান, এসব ইটভাটা জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বিহীন পরিচালিত হচ্ছিল এছাড়াও পরিবেশের জন্য ক্ষতিকর। আজ দুইটি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

পঞ্চগড়ে দুটি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

আপডেট সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫