ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাজা সহ গ্রেফতার ১

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৯:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৬৪ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধানক্ষেত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হারুন আর রশিদ (৪২)। তিনি বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া (পাইকপাড়া) গ্রামের মৃত ইজ্জত আলির ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা ডিবির একটি চৌকস টিম শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় বোদা থানাধীন ৬ নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ধৃত আসামি মোঃ হারুন আর রশিদের বসতবাড়ীর বিল্ডিংয়ের পূর্বপাশে ধানক্ষেতের মাঝখান থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পঞ্চগড় জেলা ডিবি পুলিশের এসআই মোঃ মাসুম বিল্লাহর নেতৃত্বে এসআই মোঃ আরিফুর রহমান, এসআই মোঃ সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেন এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনায় অংশ নেন।

পঞ্চগড় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগেও তার নামে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাজা সহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৯:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬