ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদায় প্রত্যয় প্রাইভেট সেন্টারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড় :
  • আপডেট সময় : ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৯৫ বার পঠিত

পঞ্চগড়ের বোদায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ ‘প্রত্যয় প্রাইভেট সেন্টার’-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে প্রত্যয় কোচিং সেন্টারের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রত্যয় প্রাইভেট সেন্টারের পরিচালক হুমায়ুন কবির লায়ন।

প্রত্যয় প্রাইভেট সেন্টারের পরিচালক মামুনুর রশিদ দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাজেদুল ইসলাম আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রত্যয় প্রাইভেট সেন্টার থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫২ জনই বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে এবং ৩৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যয় প্রাইভেট সেন্টার বোদায় শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা প্রদান করে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :

পঞ্চগড়ের বোদায় প্রত্যয় প্রাইভেট সেন্টারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬