ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদায় অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৫১ বার পঠিত

Oplus_131072

দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে (মউশিক) দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া তিন শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে মারা যাওয়া তিন মউশিক শিক্ষকের পরিবারকে একটি করে গরু উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বোদা উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও মউশিক শিক্ষক কল্যাণ সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশন বোদার ফিল্ড সুপারভাইজার মোকাররাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির রংপুর বিভাগের সভাপতি আবুল বাশার, খোশবাজার ছা. দা. কামিল মাদ্রাসার সাবেক সুপার ও বোদা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সোলায়মান আলী প্রমুখ।

বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকারদের দীর্ঘদিনের দায়িত্ব পালনের কথা স্মরণ করেন এবং তাদের অবসরজীবনের সুস্থতা ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে মারা যাওয়া শিক্ষকদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানান তারা।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মউশিক শিক্ষক ও কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

পঞ্চগড়ের বোদায় অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬