ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

জাহিদুল ইসলাম জাহিদ- হাতীবান্ধা (লালমনিরহাট):
  • আপডেট সময় : ০৩:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৩৫ বার পঠিত

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে ৮ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) রাতে হাতীবান্ধা উপজেলার দোয়ানী ও মিলনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল রাতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী সাধুর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের সমর্থকরা একটি মিছিল বের করে। এসময় নৌকার সমর্থকরা হামলা চালায়। পরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করে। একই উপজেলার মিলন বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করে সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। উভয় ঘটনায় ৮ জন আহত হন। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সাজ্জাদ হোসেন (২১), মনির (২০), বাদল মিয়া (৩৮), রমজান আলী (৩২), আল আমিন (১৮), বিপ্লব হোসেন (১৯), অর্ণব (২৪), মাছুম হোসেন (২৮)।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, ঈগল পাখি মার্কার জনপ্রিয়তা দেখে আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর এবং আমাদের সমর্থকদের মারধর করছেন নৌকার সমর্থকরা। এ বিষয়ে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটি মিছিলে হাতাহাতি ও কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমি উপস্থিত হই। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

আপডেট সময় : ০৩:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩