ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেত্রকোনার হাজী জালাল উদ্দীনকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ০৭:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৫১ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলা উপজেলা কৃষকলীগের সহ সভাপতি বয়োঃবৃদ্ধ হাজী জালাল উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ বুধবার (২২ নভেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত পূর্বধলা- নেত্রকোণা সড়কের ত্রিমোহনী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মুন্সি, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান, কৃষক লীগের সভাপতি খুরশেদ আলম, আহতের পুত্র মোঃ জামাল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রুবেল মিয়াসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজী জালাল উদ্দীন সাহেব একজন সামাজিক ও সন্মানিত ব্যাক্তি। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু এরশাদ ও রোকন গংরা গত ২০ নভেম্বর রাতে এশার নামাজ শেষে হাজী জামাল উদ্দিন মসজিদ থেকে বের হওয়ার পর পরই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তার আর্ত ডাক চিৎকারে মসজিদের অন্যান্য মুসল্লীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়। এলাকাবাসী এ ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িত এরশাদ ও রোকন গংদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

নেত্রকোনার হাজী জালাল উদ্দীনকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৭:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩