ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম শুরু

উত্তম কুমার সরকার - নেত্রকোনা (ময়মনসিংহ) ::
  • আপডেট সময় : ০৯:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১১৯ বার পঠিত

নেত্রকোণায় নো হেলমেট, নো ফুয়েল” বা হেলমেট নাই, তো তেল নাই এর কার্যক্রম শুরু হয়েছে।

মোটরসাইকেল দূর্ঘটনা রোধ এবং হতাহতের পরিমাণ কমিয়ে আনার লক্ষে সরকার এই সিদ্ধান্ত গ্রহন করেছে। সরকারের এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষে নেত্রকোণা জেলা পুলিশ বিভিন্ন পাম্পে সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করেন।

রবিবার (১৯ মে) দুপুর দেড়টায় হোসেনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোনাকো পেট্রোল পাম্পে এ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ পিপিএম-সেবা।

তিনি মোটরসাইকেল চালক ও প্রতিটি পেট্রোল পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিয়ম মেনে চলার আহবান জানান।

এসময় তিনি হেলমেট বিহীন তেল নিতে আসা চালকদের সচেতন করেন এবং সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে তিন দিন পর থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারী উচ্চারণ করেন।

এ কার্যক্রমকে সফল করার জন্য ট্রাফিক পুলিশ ধারাবাহিকভাবে জেলা শহরে অভিযান পরিচালনা করবে বলেও উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নেত্রকোণায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৯:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪