ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিসচা’র আয়োজনে ডুমুরিয়ায় পরিবহন মালিক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা) :
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১১৭ বার পঠিত

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে, নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী 

মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে, চুকনগর আঞ্চলিক পরিবহন  মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় “ছাত্র জনতার অঙ্গিকার নিরাপদ সড়ক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,খুলনার চুকনগর আব্বাস হোটেল হলরুমে, সড়ক দুর্ঘটনা রোধে,নিসচা ডুমুরিয়া উপজেলা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহাজান জমাদ্দারের সঞ্চালনায়, প্রধান আলোচক ছিলেন, নিসচা উপদেষ্টা আব্দুল কাইয়ুম জমাদ্দার।

 উপস্থিত বক্তারা বলেন সড়ক দুর্ঘটনার রোধ বাস মালিক এবং চালকের ভূমিকা অপরিসীম। আমাদের সকলকে সড়ক আইন মেনে পথ চলতে হবে। নিজেরা সচেতন থাকলে সড়ক দুর্ঘটনা অনেক অংশে রোধ করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন চুকনগর আঞ্চলিক বাস মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম মোড়ল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ, সময় নিয়ত্রক দেবব্রত রায়,আঃ রায়হান রিপন, সুপারভাইজার শাহিনুর রহমান,নিসচা ডুমরিয়া উপজেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, কার্যকারি সদস্য জাহিদুর রহমান সোহেল, গাজী সোহেল আহমেদ,এম এ জলিল,বলরাম রায় সহ বাস মালিক ও  শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।। 

পরবর্তীতে খুলনার চুকনগর বাসষ্টান্ড চত্তরে 
চালক, হেলপার, ব্যাবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতা মুলক পোস্টার ও লিফলেট বিতরন করা হয়।

নিসচা’র আয়োজনে ডুমুরিয়ায় পরিবহন মালিক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪