ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন ভ্রমনে বাঘের দেখা পেল পর্যটকরা

মোঃশাহাদাত হোসাইন- শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৪৬৯ বার পঠিত

মোঃশাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট):

প্রজনন সহ সুন্দরবনের মৎস্য ও প্রানী সম্পদ রক্ষায় তিনমাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের ভিন্ন স্থানে তিনটি বাঘের দেখা মিলেছে। রবিবার ৩ সেপ্টেম্বর সকালে কটকা অভয়ারণ্য এলাকায় একটি বাঘ দেখতে পায় পর্যটকবাহী জাহাজের পর্যটকরা। একই দিন দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা টহলরত অবস্থায় আলীবান্দা ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন নদীতে সাঁতাররত অবস্থায় রয়েল বেঙ্গল টাইগার দেখে ভিডিও ধারণ করে।

অন্যদিকে, ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় একটি বাঘ দেখতে পায় পর্যটক ও জেলেরা। যা পর্যটকদের সুন্দরবন ভ্রমনে বাড়তি আনন্দ দিয়েছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত পর বনরক্ষী, জেলে এবং পর্যটক প্রথম প্রবেশ এর সাথে সুন্দরবনের তিনটি স্থানে তিনটি বাঘ দেখছেন।

নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন ভ্রমনে বাঘের দেখা পেল পর্যটকরা

আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩