ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় নেতা তোফায়েল আহমেদ

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১০:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৮৮ বার পঠিত

৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তারই অংশ হিসেবে ভোলা-১ আসনের নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য আলহাজ তোফায়েল আহমেদ এমপি ব্যস্ত সময় পার করছে নির্বাচনী প্রচার প্রচারণায়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে প্রবীণ এই রাজনীতিবীদের নির্বাচনী প্রচার প্রচারণার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, জানুয়ারি মাসের ৭ তারিখে নির্বাচন, এই নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেকে প্রত্যেকের ভোট দিবেন। আপনার যদি মনে করেন আপনার না গেলেও চলবে তাহলে এটি ভুল। আগামী বছরের ৭ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে আমিও একজন প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসাই আমার জীবন।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ১৯৭০ সাল থেকে আপনাদের ভোটে আমি ৯বার নির্বাচিত হয়েছি। এবার নির্বাচিত হলে মোট ১০ বার হবে, আপনাদের ভালোবাসায়ই আমি বারবার নির্বাচিত হয়েছি। এই ভোলায় আমি অনেক উন্নয়ন করেছি। ভোলা সদর সহ পুরো ভোলা নদীর গর্ভে বিলীন হয়ে যেত, যদি আমি ভোলাকে রক্ষা করার চেষ্টা না করতাম। ভোলা আমার জন্মস্থান ভোলায় আমি জন্মগ্রহণ করেছি, ভোলার মানুষের যে ভালোবাসা ও স্নেহ আমি পেয়েছি তাতেই আমার জীবন ধন্য।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যার হাতে আজকে আওয়ামী লীগের পতাকা। আওয়ামী লীগের পতাকা হাতে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আজকে দেশ পরিচালনা করছে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশে হিসেবে গড়ে তুলেছেন। আজকে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে।

উঠান বৈঠকে আওয়ামী লীগের জেলা, উপজেলার ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় নেতা তোফায়েল আহমেদ

আপডেট সময় : ১০:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩