ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ জেলা নওগাঁয় দুদক চেয়ারম্যান, জেলা প্রশাসন ও পুলিশের শুভেচ্ছা

আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ:
  • আপডেট সময় : ১২:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫৩ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান নিজ জেলা নওগাঁ সফরে এসেছেন। তাঁর আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজে তাঁকে স্বাগত জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁয় পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুদক চেয়ারম্যানকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন।

বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান নওগাঁর সাপাহার উপজেলার কৃতী সন্তান। সাপাহারের এই কৃতী সন্তান দীর্ঘ বিচারিক জীবনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণের পর গত ১৭ আগস্ট সরকার তাঁকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। পরে ১৯ আগস্ট তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন।

নিজ জেলা নওগাঁয় সফরকালে দুদক চেয়ারম্যানকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন।

ট্যাগস :

নিজ জেলা নওগাঁয় দুদক চেয়ারম্যান, জেলা প্রশাসন ও পুলিশের শুভেচ্ছা

আপডেট সময় : ১২:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬