ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজেদেরই গড়ে তুলতে হবে প্রয়োজনে সর্বপ্রকার সহায়তা করবো- খন্দকার নাসিরুল

এমএম জামান- বোয়ালমারী(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭২ বার পঠিত

Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুর -১ তথা-(আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই। মুসলমানদের মসজিদ কাউকে পাহারা দিতে হয় না।

তাহলে মন্দির কেনো পাহারা দিতে হবে? এদেশে আমি যেমন একজন নাগরিক আপনি ও একজন নাগরিক। সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, নিজেদের দুর্বল ভাবলে হবে না। নিজেদের প্রতিরোধ নিজেদেরই গড়ে তুলতে হবে প্রয়োজনে সর্বপ্রকার সহায়তা আমরা করবো।

সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্যবাহী জনপদ ফরিদপুর-১। যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী শান্তিপূর্ণ উৎসবরের জন্য সব ধরনের সহায়তা করবেন।

কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙ্গতে চাইলে উপজেলা বিএনপি তাদের প্রতিহত করবেন।
(২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলার পৌর সদরের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জর্জ একাডেমী হলরুমে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব-২০২৫ উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম এসব কথা বলেন।

এসময় তিনি মোট ১২২টি, মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু,সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্ড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আঃ কুদ্দুস শেখ, সদস্য খান আতাউর রহমান, আকরাম হোসেন মিয়া, জেলা যুবদলের সহসম্পাদক ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ইমরান হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোয়ালমারী পৌর শাখার সভাপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাস, পৌর সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস, পৌর সাংগঠনিক সম্পাদক পুলক সাহা প্রমুখ।

নিজেদেরই গড়ে তুলতে হবে প্রয়োজনে সর্বপ্রকার সহায়তা করবো- খন্দকার নাসিরুল

আপডেট সময় : ০৮:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫