ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজ যুবক আমিনুরের লাশ উদ্ধার

মোঃ ইমরান- বটিয়াঘাটা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৮৫ বার পঠিত

অবশেষে চারদিন পর উদ্ধার হলো বটিয়াঘাটার গাওঘরা এলাকার নিখোঁজ যুবক আমিনুরের লাশ। মঙ্গলবার সকাল ৯ টায় গাওঘরা চরডাঙ্গা এলাকার মৃত লক্ষণ রাহার পরিত্যক্ত একটি ভিটা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ছয় জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য,বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা (চরডাংগা) এলাকার আব্দুল মালেক শেখের পুত্র আমিনুর শেখ গত শুক্রবার রাতে ভদ্রা নদীর পাশে ওয়াপদা সংলগ্ন তার নিজ ঘেরের জমিতে যায়। সেখান থেকে সে বাড়ি না ফেরায় তার পরিবার বিভিন্ন যায়গায় খোজাখুজি করে। এমনকি দু’দিন ধরে তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করে না পেয়ে বটিয়াঘাটা থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে রবিবার (১৭ এপ্রিল) একটি সাধারন ডায়েরি করে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ এপ্রিল) থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও পিবিআই এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার বলেন, আমিনুর শেখ গত ১৫ মার্চ রাতে বাড়ির পাশে নিজের ঘের পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বাবা থানায় জিডি করেন।
তিনি আরো বলেন, মঙ্গলবার গাওঘরা(চরডাংগা) গ্রামের একটি বাগানের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় ফোন দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পোসমাডাম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বুধবার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

নিখোঁজ যুবক আমিনুরের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪