ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘন্টা পর পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

শেখ সাইদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৩৬ বার পঠিত

শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে মাহেরা আহমেদ বিথী (২৭) নামের এক স্কুল শিক্ষিকা ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। ৫আগষ্ট বেলা তিনটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে ৪ আগস্ট শুক্রবার দুপুরে শেরপুর ব্রক্ষপুত্র সেতুর কাছাকাছি জায়গায় বিথি নদীতে লাফ দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বেলা দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও বিথীর খোঁজ পাননি।
দুপুরে আবার তারা ওই স্থানে উদ্ধার কাজ শুরু করলে সেখানেই পানির নীচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মাহেরা আহমেদ বিথী (২৭) জামালপুর পৌরসভার ২ং ওয়ার্ডের দেওয়ান পাড়ার মৃত শফিউদ্দীন আহমেদ শাহিনের মেয়ে ও নান্দিনার জাহিদ আনোয়ার লিটন (৩৫) এর স্ত্রী। সে জামালপুর শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

মরদেহ উদ্ধারের ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে পরিবারের লোকজন কি করবেন তা এখনো কোন সিদ্ধান্ত নেননি।

স্কুল শিক্ষিকা বিথীর ছোট ভাই রোহান আহমেদ কান্নাজড়িত কন্ঠে বলেন, আপু দোকানে যাবে বলে নামাজের পর বাসা হতে বের হয়। পরে আমরা ফোনে খবর পাই, নদের পানিতে আপু ঝাঁপ দিয়েছে। নদের পাড়ে আপুর হাতব্যাগ, জুতা ও মোবাইল ফোন রেখে ঝাঁপ দেন বলে আমাদের এখানকার লোকজন বলেছে।

বিথীর প্রতিবেশীরা বলছেন পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে এমনি হতে পারে।

ফায়ার সার্ভিস জামালপুরের স্পেশাল অফিসার রবিউল ইসলাম জানান, দুই দিনের চেষ্টার পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এবিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

ট্যাগস :

নিখোঁজের ২৪ ঘন্টা পর পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে শিক্ষিকার লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩