ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাসিরনগরে ৬দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

বরুন কান্তি সরকার,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৪৩৬ বার পঠিত

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন।

রবিবার (৫ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সদস্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।

স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মবিরতিতে নাসিরনগর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ জুলহাস শাহ,সদস্য সচিব ফজল ভূঁইয়া,মূখ্য সংগঠক মো.আলমাউস উদ্দিন,মূখ্য সংগঠক এম জাহিদ উদ্দিন ভূঁইয়া ও মো.জহির উদ্দিন আহাম্মদ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

নাসিরনগরে ৬দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

আপডেট সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫