ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

শেখ মাসুদ পারভেজ শামীম- নড়াইল:
  • আপডেট সময় : ০৩:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৬০২ বার পঠিত

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) রাতে সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অদ্য মঙ্গলবার (০১ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর(ঘোষপুর) গ্রামের মোঃ মশিয়ার মোল্যার ছেলে মোঃ মিঠুন মোল্যা(২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মোঃ হাসান ফকির(৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মোঃ ইব্রাহিম শিকদার(৪৫), কোমখালী গ্রামের মৃত ফসিয়ার রহমানের ছেলে মোঃ সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মোঃ আক্তার হোসেন বিল্লাল(৫০), আগদিয়া গ্রামের মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম(৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মোঃ ফিরোজ মোল্যা(৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ মাকিবুর রহমান(৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ মুস্তাহিদ হোসেন(৩৫), শেখপাড়া গ্রামের মোঃ জবির মোল্যার ছেলে মোঃ কুরবান মোল্যা (৪৫)।

গ্রেফতারকৃত আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেয়। পুলিশের তৎপরতায় তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এ ঘটনায় ঐ দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলাটি দায়ের করে।

নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩