ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নালী কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে “গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব”

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৪৭০ বার পঠিত

মানিকগঞ্জের নালী ক্রীড়া ও সমাজ কল‍্যাণ সংস্থা কতৃক আয়োজিত কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নালী বাজার সংলগ্ন ক্লাবের নিজস্ব মাঠে এ টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও বন্ধু একাদশ ঝিটকা একে অপরের মুখোমুখি হয়। গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলশ্রুতিতে বন্ধু একাদশ ঝিটকা প্রথমে ব‍্যাটিং করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করতে সক্ষম হয়। ১২৭ রানের লক্ষমাত্রায় ব‍্যাট করতে নেমে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ১৭.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়। বিজয়ী দলের তন্ময় ব‍্যক্তিগত অপরাজিত ৩৭ রান করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।

সেমিফাইনাল খেলায় নালী ক্রীড়া ও সমাজ কল‍্যাণ সংস্থার ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. কাজী রোকন এর তত্ত্বাবধায়নে খেলাটি পরিচালিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত মাসের ২৮ জানুয়ারি রোববার উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, আটলান্টিক এক্সপোর্ট ইনপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।

সেমিফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের উৎসাহ দিতে এসময় মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সহ- সভাপতি আরিফ হোসেন নারু, যুগ্ম-সাধরণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্টের আহবায়ক মো. কাজী রোকন বলেন, টুর্নামেন্টটি আমাদের ক্লাবের ক্রিকেটার কাদের এর স্মৃতিতে পরিচালিত হচ্ছে। কাদের একজন ভালো ক্রিকেটার ছিলেন। খুবই অল্প বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাদেরের মৃত্যু হয়। কাদের আমাদের ক্লাবের একজন সদস্য ছিলো। তিনি আরও বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল এবং ৯ ফেব্রুয়ারি শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নালী কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে “গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব”

আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪