ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ মাদক কারবারিকে কারাদন্ড

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৪২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ফারুক আহমেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে ৬ মা‌সের ও কবির আহমেদ (২০)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১’শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।

বৃহস্পতিবার (১১মে) সকালে উপজেলার পোড়গাঁও ইউনিয়‌নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) এলাকায় অভিযান করে এই দন্ডাদেশ দেওয়া হয়। দন্ডাদেশ প্রাপ্ত ফারুক আন্ধারুপাড়া এলাকার ফজর আলীর পুত্র ও কবির আহমেদ কয়রাকুড়ি এলাকার নূর হোসেনের পুত্র।

জানাযায়, না‌লিতাবাড়ী উপ‌জেলার পোড়গাঁও ইউনিয়‌নের আন্ধারুপাড়া (বারমারী বাজার সংলগ্ন) ও নন্নী ইউনিয়নের কয়রাকু‌ড়ি গ্রা‌মে আজ সকালে টাস্ক‌ফোর্স অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযান প‌রিচালনাকা‌লে গাঁজা সেব‌নের অপরা‌ধে আন্ধারুপাড়া গ্রামের মো: ফারুক আহ‌ম্মেদকে মাদক্রদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতা‌বেক ৬ মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা জ‌রিমানা করা হয় এবং কয়রাকুুড়ি গ্রামের মো: ক‌বির আহ‌মেদকে ইয়াবা সেব‌নের অপরা‌ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মো‌তাবেক ৩ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা করে জ‌রিমানা করা হয়।

টাস্ক‌ফোর্স অ‌ভিযা‌নের সময় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র শেরপুর জেলা কার্যাল‌য়ের ভারপ্রাপ্ত প‌রিদর্শক মো: এনামুল হকসহ এবং পুলিশ বিভাগের সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

ট্যাগস :

নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ মাদক কারবারিকে কারাদন্ড

আপডেট সময় : ০৪:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩