ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নালিতাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১১:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৩২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক জাফর ইকবাল (২৮) নিহত হয়েছেন।মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পৌর এলাকার চিতাখলা বাইপাসে এ ঘটনা ঘটে।

নিহত জাফর ইকবাল উপজেলার উত্তর গড়কান্দা এলাকার নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ৮ আগষ্ট বিকেল পাঁচটার দিকে জাফর ইকবাল নিজের মোটরসাইকেলে করে নালিতাবাড়ী থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন, এসময় চিতাখলা বাইপাস এলাকায় পৌঁছালে নাকুগাঁও স্থলবন্দর মহাসড়ক দিয়ে নকলাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জাফর ইকবাল। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আমরা দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় কাভার্ড ভ্যানটি আটক করতে সক্ষম হই। তবে, কৌশলে পালিয়ে গেছে চালক। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :

নালিতাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ১১:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩