ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে উপজাতি শ্রমিক হত্যার রহস্য উদঘাটন, গাঁজা সেবন নিয়ে খুন

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১২২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন সম্প্রসারিত একটি অটোরাইচ মিলের ডায়ার লিটন (৩০) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের যুবকের হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এঘটনায় ওই অটোরাইচ মিলের অপর শ্রমিক রাকিব ইসলাম (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত লোহার এঙ্গেল উদ্ধার করা হয়েছে।
ইতিমধ্যেই রাকিব হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

রাকিব জানায় গাঁজা সেবনকে কেন্দ্র করে নিহত লিটন ও রাকিবের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাকিব লোহার এঙ্গেল দিয়ে আঘাত করে। সাথে সাথেই সে মারা যায়। হত্যার পর তার পকেটে থাকা ৩৭০০ টাকা নিয়ে নেয় খুনি রাকিব।
রাকিব দিনাজপুর জেলার বিরল উপজেলার কাশিডাঙ্গার মোজাফফরের ছেলে।

বিষয়টি আজ ২৯ আগষ্ট বিকেলে পুলিশ সুপার মোনালিশা বেগম তার কার্যালয়ে সাংবাদিকদের সত্যতা নিশ্চিত করেন। এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটনের কথা জানান।

পুলিশ সূত্রে জানা যায়, সেতু এগ্রো ইন্ড্রাস্ট্রিজ এর অটো রাইচ মিলের সম্প্রসারিত ডায়ার স্থাপনের কাজ করছিলেন দিনাজপুরের একদল শ্রমিক। ২৪ আগস্ট রাতের খাবার খেয়ে ৪ শ্রমিক ভাড়ায় নেওয়া ঘরে ফিরে গেলেও রয়ে যায় রাকিব ও লিটন নামে দুই শ্রমিক। রাত সাড়ে দশটার দিকে রাকিব ঘরে ফিরলেও কাজের কথা বলে মিল এলাকায় রয়ে যায় লিটন। মধ্যরাত পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করে দরজা আটেক ঘুমিয়ে পড়ে। ভোর পর্যন্ত না ফেরায় সহকর্মীরা লিটনকে খোঁজতে থাকে। একপর্যায়ে নির্মাণাধীন একটি ডায়ারের নিচে মাথার পেছনের অংশ থেতলানো অবস্থায় লিটনের মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা।

এরপর তদন্তে নামে পুলিশ। পরে সহকর্মী শ্রমিক রাকিবের কথায় অসংলগ্নতা পাওয়ায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করে।
আজ ২৯ আগষ্ট বিকেলে রাকিবকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

ট্যাগস :

নালিতাবাড়ীতে উপজাতি শ্রমিক হত্যার রহস্য উদঘাটন, গাঁজা সেবন নিয়ে খুন

আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩