ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৬:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৮৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর মুক্ত বাজারের প্রধান সড়কে ২০ জানুয়ারি সোমবার দুপুরে রসুলপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে মোঃ তোফাজ্জল হোসেন (৫০) বলেন আমার মেয়ে পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (১১) ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৬ ঘটি কার সময় টিনের বেড়া দেওয়া গোসল খানায় টিউবওয়েলে শাক ধুইতে গেলে‌ রসুলপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র মোঃ হাদিস মিয়া (৫০) পিছন দিক দিয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।
ধস্তাধস্তির একপর্যায়ে মেয়ের চিৎকারে আমার স্ত্রী মোছাঃ সালেহা খাতুন ও বাড়ীর লোকজন এসে উদ্ধার করে।
এ ব্যাপারে এলাকায় গ্রাম্য শালিস দরবারে বিচার না পাওয়ায় ‌থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ও আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে এসে আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে ফেলবে এবং আমার পরিবারের সবাই কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে মৃত আশক আলীর পুত্র নুরুল ইসলাম ৬৯ মৃত তুরাব আলী মুন্সীর পুত্র
মোঃ আনারুল ইসলাম ৪৫, মৃত আঃ মতিনের পুত্র মাজারুল হক কামাল বলেন অভিযূক্ত আসামি হাদীস মিয়া গুন্ডা ও দাঙ্গাবাজ লোক।গত ৬ জানুয়ারি রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির অপরাধে হাদিস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমরা এলাকাবাসী এই পাষণ্ড অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে অভিযুক্ত হাদিস মিয়ার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ও তাঁকে পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানা পুলিশ জানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তাধীন রয়েছে এবং আসামি গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

নান্দাইলে ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫