ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে ৪৮ তম শাহাদত বার্ষিকীতে মনোনয়ন প্রত্যাশী জালাল মাস্টারের ব্যক্তিক্রম ধর্মী অনুষ্ঠান

মোঃ মোখলেছুর রহমান-নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১০:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৭৩৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে গাজীপুর মহানগর আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা, ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার এক ব্যক্তিক্রম ধর্মী অনুষ্ঠান অলি মাহমুদ মাদ্রাসায় দুপুরে অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল পৌর সভার ১১৭টি মসজিদ, মাদ্রাসায় নগদ অর্থ ও ইমাম, মোয়াজ্জিমদের আলাদাভাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা পালন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল মতিন ভূইঁয়ার সভাপতিত্বে ও হালিউড়া বায়তুল আহাদ জামে মসজিদের খতিব মাওলানা আবু রায়হান আবদীর সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মসজিদ, মাদ্রাসার ইমাম, অধ্যক্ষ, কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।

নান্দাইলে ৪৮ তম শাহাদত বার্ষিকীতে মনোনয়ন প্রত্যাশী জালাল মাস্টারের ব্যক্তিক্রম ধর্মী অনুষ্ঠান

আপডেট সময় : ১০:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩