ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৮ বস্তা চাল জব্দ

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১১:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৮৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজির দরের গরিবের চাল বিক্রির সময় ১৭৮ বস্তা চাল জব্দ করেছে জনতা। খবর পেয়ে সহকারি কমিশনার ভূমি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে থানায় নিয়ে নিয়ে আসেন। ২১ এপ্রিল সোমবার রাতে ময়মনসিংহের নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, চালের বস্তাভর্তি ট্রাকটি থানা চত্বরে রাখা আছে।
থানার একটি সূত্র জানিয়েছে, ট্রাকে ২৫ কেজি করে ১৭৮ বস্তা চাল রয়েছে। চালের পরিমাণ প্রায় সাড়ে চার মেট্রিক টন। সরকারি বস্তা পাল্টে চালগুলো প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় ডিলার মো. রিপন মিয়ার কালিয়াপাড়া বাজারের দোকানের কাছ থেকে এই চাল কিনছেন মো. মোস্তুফা স্বীকার করে তিনি বলেন, তিনি ৪০ টাকা কেজি দরে ১৭৮ বস্তা চাল কিনেছেন। পরে ট্রাক ভর্তি করে এই চাল নিয়ে যাচ্ছিলেন।খবর পেয়ে জব্দকৃত চাল দেখতে থানায় আসেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ২৫ কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করে থানায় রেখে গেছেন ইউএনও ও অ্যাসিল্যান্ড ।এই সংবাদ লেখার সময় মামলার প্রস্তুতি চলছিল।

নান্দাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৮ বস্তা চাল জব্দ

আপডেট সময় : ১১:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫