ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র‍্যালি

মোঃ মোখলেছুর রহমান,নান্দাইল(ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার বিকালে নান্দাইল পৌরসভার সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করে।

মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পৌর সভার অফিসের সামনে থেকে শুরু হয়ে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বর্তমান সরকার বাস্তবায়ন করবে। বাংলাদেশের উন্নয়নকে সামনে রেখে সবার আগে বাংলাদেশ নীতিতে এগিয়ে যেতে চাই।

নান্দাইলে নির্বাচনের আগে প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেগুলো আগামী বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ন-আহ্বায়ক বাবু পল্লব রায়,নান্দাইল পৌর বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, বিএনপি নেতা হাসমত মাহমুদ তালহা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক,সদস্য সচিব সাদ্দাম হোসেন,যুবদল নেতা কামরুজ্জামান রাসেল,
কামরুল ইসলাম মন্ডল,মাসুদ মড়ল,শাকিল মাহমুদ,রাকিব রায়হান সহ প্রমুখ।

নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ১১:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬