ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ) :
  • আপডেট সময় : ০৯:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১৩৪ বার পঠিত

ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও নান্দাইল পৌর বিএনপি’র আহ্বায়ক সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের উপর অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবীতে লাগাতার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতি ও শুক্রবার নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে উপজেলা সদরে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে অব্যাহতির পর থেকে লাগাতার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

মিছিলটি‌ উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাসস্ট্যান্ড এসে মিলিত হয়।এসময় নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ৫৩টি মামলার আসামি ও ১৭বার জেল কারানির্যাতিত বিএনপি নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের উপর অব্যাহতির আদেশ অবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন।

তারা আরও জানায়, যারা দলের দুর্দিনে ১৭টি বছর উপজেলা বিএনপি’কে আগলে রেখেছে, ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলার শিকার হয়েও বিএনপি’র বিভিন্ন কর্মসূচীকে বাস্তবায়ন করেছে, আজ তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা অতীব দু:খজনক বিষয়। এরকম আক্ষেপ করে নেতাকর্মীরা বিএনপি নেতা পিকুলের অব্যাহতি আদেশের প্রত্যাহারের জোর দাবী করে।

উল্লেখ্য বৃহস্পতিবার ভোরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতা এ এফ এম আজিজুল ইসলাম পিকুল-কে অব্যাহতির তথ্য জানানো হয়েছে।
তবে অব্যাহতির কারণ হিসাবে দায়ী করা হচ্ছে বুধবার নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও স্থানীয় বিএনপির পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে চলছে লাগাতার প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত সমাবেশে এই অব্যাহতি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।

নান্দাইলে পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫