ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে পেশাগত কাজ করতে গিয়ে প্রাণ গেল এএসআই নুর আহাম্মেদের

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ২৩০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নূর আহমেদ নামে এক পুলিশের এএসআই প্রাণ হারিয়েছেন। তিনি নান্দাইল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
১৩ জানুয়ারি শনিবার ১২টার দিকে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়কের উপজেলার মোয়াজ্জমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় তাঁর মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নূর আহমেদ প্রাণ হারান।

মোটরসাইকেলটি নূর আহমেদ চালাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান মুঠোফোনে দুর্ঘটনায় এসআই নূর আহমেদের নিহত হওয়ার সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেশাগত কাজে তিনি (নিহত এএসআই) নান্দাইলের কানুরামপুর থেকে বীরবেতাগৈর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন।

নান্দাইল মডেল থানার ওসি আ. মজিদ জানান, পেশাগত কাজে কানারামপুর টু মধুপুর হাইওয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি হায়েস গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি নেত্রকোনার মদন থানার কালিহাতি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে।

নান্দাইলে পেশাগত কাজ করতে গিয়ে প্রাণ গেল এএসআই নুর আহাম্মেদের

আপডেট সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪