নান্দাইলে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমামের মতবিনিময়
- আপডেট সময় : ০৮:১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৯৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাননীয় সংসদ সদস্য ফখরুল ইমাম উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে মঙ্গলবার ৩ অক্টোবর সন্ধ্যায় নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি, ১৫৪ ময়মনসিংহ -৯ নান্দাইল আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসনাত মাহমুদ তালহা ও জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মাননীয় সংসদ সদস্যকে দলীয় নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।এ সময় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌরসভার কাউন্সিলর মোঃ শাহজাহান ফকির,যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল মতিন মীর, প্রচার সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া, আসাদুজ্জামান জামাল, কৃষক পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম ফকির, জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক তাইজুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক এরশাদ উদ্দিন, তরুণ পার্টির আহ্বায়ক শাহ জামাল সহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



















