ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৮:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১১২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা এলজিইডি কার্যালয়ে এলজিইডির সরকারি ঠিকাদারগণের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তারা, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে এলজিইডি অফিস ও ঠিকাদারদের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত ঠিকাদারগণ।

নান্দাইল এলজিইডি অফিসের সুনাম নষ্ট করার জন্য একটি বিয়ের উপটৌকনের টাকার ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে ভিত্তিহীন ও ঘুষ বাণিজ্যের ভিডিও বলে ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। যা সঠিক নয়। ঠিকাদারগণ আরো জানান,এলজিইডি অফিসের কোন কর্মকর্তার সাথে ঘুষ দেওয়া-নেওয়ার বিষয়ে তাঁরা কোনভাবেই জড়িত নয়। ভাইরাল হওয়ায় ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন, ঠিকাদারগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় এলজিইডি’র সরকারি ঠিকাদার সাইফুল ইসলাম, ওয়াসিম, জসিম উদ্দিন, আতহার আলী, অলি উল্লাহ অলি, সোহেল ,আমরু সহ অন্যান্য ঠিকাদারগণ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫