ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৫:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৮২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি শেষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের প্যারেড গ্রাউন্ড পরির্দশন শেষে উপজেলা চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

মেলায় বিভিন্ন স্টল অংশগ্রহণ করে। নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। প্রথমে তিনি ব্লাড ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

পরে হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপহার তুলে দেন নির্বাহী অফিসার।
এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও মহান শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয় এবং হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন ও সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে মনোজ্ঞ সাংস্কৃ জজতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইনসান আলী সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ সূধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নান্দাইলে উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪