ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১৫৫ বার পঠিত

‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ,
অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি-

এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে দিবসটি। প্রতি বছর বিশ্বব্যাপী নার্স দিবস উদযাপন করা হয়। শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে নার্স ও মিডওয়াইফ কর্মকর্তাবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ ইফতেখারুল ইসলাম পল্লব ও আর,এম,ও ডাঃ সাহেব আলী কেক কেটে আলোচনা সভার কার্যক্রম শুরু করেন।
নার্সিং সুপারভাইজার সুলতানা তাসনীম (নাইস) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাহেব আলী, ডাঃ ইফতেখারুল ইসলাম পল্লব , সিনিয়র স্টাফ নার্স দীপিকা, মোছাঃ আয়েশা খাতুন, কবিতা রানী, মোছাঃ নাজমা পারভীন, মোছাঃ নাসিমা আক্তার প্রমুখ।

নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আপডেট সময় : ০১:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪