ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগেশ্বরী শিক্ষক সমিতির  নির্বাচনে শহিদুল সভাপতি রিয়াজুল সাধারণ সম্পাদক 

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২১১ বার পঠিত

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) নাগেশ্বরী শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জানুয়ারী নাগেশ্বরী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

সকাল ১০টা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের ১,১১৫ জন ভোটারের মধ্যে ১,০৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

 নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন নাগেশ্বরী ডি এম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান। তিনি পেয়েছেন ৫০৩ ভোট।

চেয়ার প্রতীক নিয়ে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ৬৮৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শফিক পেয়েছেন ৩৬৪ ভোট।

বই প্রতীক নিয়ে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম ৬০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ঘোড়া প্রতীক নিয়ে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন পেয়েছেন ৪৩৫ ভোট।

 সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। নবনির্বাচিত কমিটি শিক্ষকদের অধিকার রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন ভোট দিতে আসা শিক্ষকবৃন্দ।

নাগেশ্বরী শিক্ষক সমিতির  নির্বাচনে শহিদুল সভাপতি রিয়াজুল সাধারণ সম্পাদক 

আপডেট সময় : ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫