ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১৫৭ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী এক শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। শুক্রবার বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল থেকে মিছিলটি বের হয়ে কলেজ মোড় চারমাথায় সড়ক বেরিকেড দিয়ে বিক্ষোভ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, সমন্বয়ক আহসানুল্লাহ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে আশার মোড় হতে নাগেশ্বরী আসার পথে, কলেজ মোড়ে তার উপর হামলা চালানো হয় এবং তার মোটরসাইকেল ভাংচুর করে।

ঘটনার পরেই রাতে জাতীয়তাবাদী যুবদলের নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান লেবু ও তার ভাই আতা এবং আরিফুর রহমান লেচুকে আসামী করে অভিযোগ করেন তামিম। পরে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রংপুরে রেফার্ড করেন চিকিৎসক।

এদিকে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় যুবদল।

প্রকাশ থাকে যে, কয়েকদিন আগে যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবুও হামলার শিকার হয় আর এক যুবদল নেতা হাদিস সোহেলের হাতে।হামলার ঘটনা ঘটে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানার বাসায় বাসায় এক অনুষ্ঠানে। আহত হয়ে লেবুও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আহত আতিকুর রহমান লেবুও থানায় একটি অভিযোগ করেছেন বলে জানা গেছে।

ট্যাগস :

নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ১০:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪