ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৪৬৫ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে,রবিবার (১১আগষ্ট) বিএনপির কর্মীসভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি নূরননবী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। কর্মীসভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পর বলা হয়েছিল আমাদের দল ভেঙে যাবে, নিঃস্ব হয়ে যাবে। কিন্তু আজ তারেক রহমানের নেতৃত্বে দেশে গন জাগরণের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি শেষ হয়ে যায়নি বরং শত নির্যাতনেও বিএনপি আরো শক্তিশালী হয়েছে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে, এটাই আমাদের এবং জনগণের প্রত্যাশা।

নাগেশ্বরীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪