ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২৮৪ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম সংকট হওয়ায়, পূর্বের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। ঝুঁকিপূর্ণ ভবনে ছেলে-মেয়েদের পাঠিয়ে অভিভাবকরা রয়েছে আতঙ্কে। ভবনটি ধসে পড়ে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার পৌরসভাধীন ১৯৬৬ সালে স্থাপিত হয়েছে কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। নতুন ভবনটিতে সুন্দর ভাবে ক্লাস চললেও, ওয়াশ ব্লক ঝুঁকিপূর্ণ। নিয়মের মধ্যে ওয়াশ ব্লকের কাজ না হওয়ায়, ওয়াল ফেটে হয়েছে হয়েছে ব্যবহার অনুপযোগী । ওয়াশ ব্লক ব্যবহার অনুপোযোগী হওয়ায় বাচ্চারা ব্যবহার করতে পারছে না। এ বিষয়েও কর্তৃপক্ষের নজর দেওয়া অতীব জরুরী।

পুরোনো ছাদ ঢালাই বিল্ডিং নির্মিত ঘর লবণাক্ততায় পলেস্তারা খসে পড়ছে ও দেয়াল মেঝে ফাটলসহ বিভিন্ন অংশে ফাটল অব্যাহত থাকায়, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা অতীব জরুরী বলে মনে করছে এলাকাবাসী।

প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের মান উন্নয়ন ও বিকাশ প্রসারে পাঠদান করে আসছে এবং ভালো ফলাফলও করছে। সাতজন শিক্ষকের পোস্টে স্কুলে শিক্ষক রয়েছে ৬ জন ও শিক্ষার্থী ২১০ জন।

কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম সরকার বলেন, আমাদের স্কুলটি সব দিক দিয়েই ভালো,তবে দুঃখজনক হলো- ওয়াস ব্লকটি ব্যবহারের অনুপযোগী হাওয়ায় বাচ্চারা ব্যবহার করতে পারছে না। পাশাপাশি পুরনো ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবুও রুম সংকটে ক্লাস নিতে হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম সরকার আরো বলেন, এসব সমস্যার সমাধান এবং বাউন্ডারি ওয়াল হলে, স্কুলটিতে আরও সুন্দর পরিবেশ ফিরে আসবে বলে তিনি প্রত্যাশা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

এলাকার অভিভাবকদের প্রত্যাশা, ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে, ব্যবহার অনুপযোগী ওয়াস ব্লকটি দ্রুত ব্যবহার উপযোগী করে, সুন্দর ও মনোরম পরিবেশ ফিরে আসুক কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে নাগেশ্বরী প্রাথমিক শিক্ষা অফিসে মুঠো ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

নাগেশ্বরীতে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান

আপডেট সময় : ১০:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪