ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৮৮ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করে।
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ সকাল ১০ ঘটিকায়, উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ডা. ইউনুস আলী, পৌর বিএনপি’র আহবায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক,যুগ্ন আহবায়ক আশরাফ হোসেন আপেল, সদস্য সচিব আজিজুল হক।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও-যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ রক্ষার আন্দোলনে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ ।
বিশেষ করে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।

নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আপডেট সময় : ০৯:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫