ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২৫৯ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে দেলোয়ার হোসেন (১৭) নামে এক দশম শ্রেণির ছাত্র আত্মহত্যা করেছেন।

ভোরবেলা উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ঢাকোপাড়া গ্রামে এই দুর্ঘটনাটা ঘটে।নিহত দেলোয়ার ঢাকোপাড়া গ্রামের সিকান্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,দেলোয়ার হোসেন এস.এস.সি পরীক্ষায় পাশ না করায় মানসিক সমস্যায় ভুগছিলেন,তার বাবা-মা বিভিন্ন সময় তাকে গালিগালাজ করতেন এবং পুনরায় পড়ালেখা করতে বলতেন।

এ গুলো বিষয় নিয়ে দেলোয়ার হোসেন সব সময় নিজ ঘরে শুয়ে-বসে থাকার একপর্যায়ে রাতে নিজ ঘরের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরাতল হালের রিপোর্ট তৈরি সহ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তওহিদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩