ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর:
  • আপডেট সময় : ১০:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৫২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত নববধূ মর্জিনা বেগম (১৮) এলাকার আলতাফ হোসেনের মেয়ে, পার্শ্ববর্তী উপজেলা বকশীগঞ্জের নিলক্ষিয়ার জানকীপুর এলাকার আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান টিটুর সাথে তিন মাস আগে বিয়ে হয় তার।

নিহত মর্জিনার মা নুরেজা বেগম জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলতো। রোববার বিকেলে মর্জিনা স্বামীসহ তাদের বাড়িতে আসেন। পরদিন সোমবার মর্জিনাকে রেখে তার স্বামী চলে যান। কথা ছিল আগামী শুক্রবার মর্জিনা স্বামীর বাড়ি ফিরে যাবেন।

কিন্তু মঙ্গলবার বিকেলে রহস্যজনক কারণে নিজ ঘরে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেন মর্জিনা। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে তার মরদেহ উদ্ধার করে।

কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের আবেদন করা হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ট্যাগস :

নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩