ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নন্দীগ্রামে এক সপ্তাহের ব্যবধানে দুইটি বিষ্ণু মূর্তি উদ্ধার

মোঃ এমদাদুল হক -বগুড়া:
  • আপডেট সময় : ১০:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৫৪০ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রামে পুরাতন পুকুর সংস্কারের সময় খননকালে এক সপ্তাহের ব্যবধানে দুইটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউপির বিশা দুধারপাড় পুরাতন পুকুর খননকালে ১টি বিষ্ণু মূর্তি উদ্ধারের এক সপ্তাহ না পেরোতেই ৪ই ফেব্রুয়ারি রবিবার দুপুর ১টায় পার্শ্ববর্তী ভাটগ্রাম পুরান পুকুর খননকালে আবারো ১টি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

৪ই ফেব্রুয়ারি রবিবারের উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৫ কেজির অধিক বলে ধারণা করা হচ্ছে।
গত ২৯ জানুয়ারি সোমবারের উদ্ধারকৃত মূর্তিটির ওজন ছিল ২০ কেজি ২০০ গ্রাম।মূর্তি দুইটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে।

জানা গেছে, ৪ই ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলার ভাটগ্রাম এলাকায় মো: বকুল মিয়ার একটি পুরোনো পুকুর এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে খননকাজ চলছিল এসময় ২৫কেজির অধিক ওজনের একটি বিষ্ণু মূর্তি দেখতে পায় স্থানীয় লোকজন।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি খোরশেদ আলম জানান, একটি পুরোনো পুকুর (ভেকু) মেশিন দিয়ে খননকালে বিষ্ণু মূর্তি দেখতে পাওয়া যায়।

পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে থানাতে নিয়ে যায় এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, ২৫কেজি ওজনের চেয়েও বেশি একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নন্দীগ্রামে এক সপ্তাহের ব্যবধানে দুইটি বিষ্ণু মূর্তি উদ্ধার

আপডেট সময় : ১০:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪